ইলন মাস্কের ঔদ্ধত্যে তীব্র ক্ষোভ! “ভারতের ভাগ্য বিদেশি শক্তি ঠিক করবে না”, মার্কিন ধনকুবেরকে একহাত নিলেন কামাল হাসান

ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্টারলিঙ্কের প্রবেশাধিকার নিয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মাস্কের একাধিক কটাক্ষ এবং প্রশ্নবাণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট অভিনেতা তথা রাজনীতিক কামাল হাসান। সোশাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভারত কোনো উপনিবেশ নয়, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ। বিদেশি কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী শক্তি ভারতের নীতি নির্ধারণ বা দেশের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না।
মাস্কের অভিযোগ ছিল, স্টারলিঙ্ক সমস্ত নিয়ম মেনে চলার পরেও ভারতে লাইসেন্স পেতে বাধা পাচ্ছে এবং পুঁজিপাতিদের স্বার্থরক্ষা করা হচ্ছে। এর জবাবে কামাল হাসান উল্লেখ করেন, ডিজিটাল বিভাজন দূর করতে প্রতিযোগিতা জরুরি হলেও তার খরচ যেন সাধারণের আয়ত্তের মধ্যে থাকে। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, দেশকে স্বাগত জানালেও এ দেশের ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ অধিকার কেবল ভারতীয়দেরই রয়েছে।