মহালয়া থেকে দশমী পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি নাকি উঁকি দেবে রোদ? জেনেনিন আবহাওয়া দপ্তরের চাঞ্চল্যকর পূর্বাভাস

মহালয়া থেকে দশমী পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি নাকি উঁকি দেবে রোদ? জেনেনিন আবহাওয়া দপ্তরের চাঞ্চল্যকর পূর্বাভাস

দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং ভিজবে কলকাতাও। তবে স্বস্তির খবর হলো, নবমী থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। এ বছর পুজোয় সপ্তমী দু’দিন হওয়ায় উৎসবের দিনগুলিতে আবহাওয়ার তারতম্য লক্ষ্য করা যাবে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকলেও মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা শহরেও উৎসবের এই দিনগুলোতে আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকবে না। চতুর্থী এবং পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে কলকাতার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নবমী অর্থাৎ ২০ অক্টোবর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং পুজো শেষ হওয়ার দিনগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *