এসআইআরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে ‘ইন্ডি’ জোট! জনস্রোতে আটকে রাহুল, লড়লেন আইনজীবী

এসআইআরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে ‘ইন্ডি’ জোট! জনস্রোতে আটকে রাহুল, লড়লেন আইনজীবী

বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এর প্রতিবাদে সোমবার ‘ইন্ডি’ জোটের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রা করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের নেওয়া এসআইআর ও অন্যান্য সিদ্ধান্তের বিরুদ্ধে এই পিটিশনে মোট দশটি প্রতিকার দাবি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল এই বিশেষ প্রক্রিয়ায় স্থগিতাদেশ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি।

রাজপথে উপচে পড়া জনস্রোতের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছাতে পারেননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে তাঁর পক্ষে আইনজীবী এস প্রসন্ন আদালতে পিটিশন দাখিল করেন। এই ঐতিহাসিক পদযাত্রায় রাহুল ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজেডি নেতা তেজস্বী যাদবসহ একাধিক বিরোধী নেতা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *