বাংলার বিয়ার এবার বিদেশে! ডাচদের কোটি টাকার প্রস্তাব ঘিরে রাজ্যজুড়ে শোরগোল

বাংলার বিয়ার এবার বিদেশে! ডাচদের কোটি টাকার প্রস্তাব ঘিরে রাজ্যজুড়ে শোরগোল

রাজ্যে বিয়ারের উৎপাদন বাড়িয়ে তা বিদেশে রফতানি করার এক বড়সড় প্রস্তাব দিল নেদারল্যান্ডস। হেইনকেন ব্র্যান্ডের ভারতীয় পরিচালক সংস্থা ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেড’-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে। সম্প্রতি নেদারল্যান্ডসের দূত মারিসা জেরার্ডের নেতৃত্বে একটি ডাচ প্রতিনিধি দল রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে আবগারি নীতি সংশোধনের পাশাপাশি রাজ্যে বিয়ার উৎপাদন বহুগুণ বাড়ানোর আর্জি জানানো হয়েছে, যা সফল হলে বাংলা থেকে উত্তর-পূর্ব ভারত পেরিয়ে সুদূর বিদেশেও রফতানি করা হবে বাংলার তৈরি বিয়ার।

ডাচ সংস্থার এই বিনিয়োগের প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে সংস্থাকে একটি লিখিত সুপারিশ জমা দিতে বলা হয়েছে, যা পরবর্তীতে অর্থ ও আবগারি দফতর খুঁটিয়ে পরীক্ষা করে দেখবে। বর্তমানে ভারতে নেদারল্যান্ডসের বেশ কিছু কো ম্পা নি ব্যবসা করলেও, এই নতুন বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের শিল্প ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলার উৎপাদন ক্ষমতার পরিধিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *