রামায়ণে জটায়ু রূপে চমক অনুপম খেরের গম্ভীর কণ্ঠস্বর
October 13, 20264:32 pm

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বুকিং। তার ঠিক আগে ছবির নির্মাতারা এক দুর্দান্ত চমক নিয়ে হাজির হলেন সিনেপ্রেমীদের সামনে। মহাকাব্যের অন্যতম বীর চরিত্র জটায়ুর অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ্যে এনে নির্মাতারা জানিয়েছেন, পর্দায় এই পাখিটির শক্তিশালী কণ্ঠস্বরে প্রাণ প্রতিষ্ঠা করবেন বিশিষ্ট অভিনেতা অনুপম খের।
নীতীশ তিওয়ারি পরিচালিত এই প্যান-ইন্ডিয়া ছবি ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে জটায়ুর আত্মত্যাগ ও সাহসিকতার গল্প নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে এই পোস্টারে। তীক্ষ্ণ দৃষ্টি এবং ডানা মেলে উড়ে যাওয়ার দুটি ভিন্ন আবহে তৈরি এই চরিত্র চিত্রণ এবং অনুপম খেরের মতো বর্ষীয়ান অভিনেতার সংযোজন ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।