পুজোর ভিড়ে মাস্ক পরে বাইক চুরি! পর্দাফাঁস করল পুলিশ

পুজোর ভিড়ে মাস্ক পরে বাইক চুরি! পর্দাফাঁস করল পুলিশ

উৎসবের মরশুমে শহরের ভিড়ের সুযোগ নিয়ে বাইক চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অজয় রাম ও দেব চৌহান। দুর্গাপুর স্টেশন বাজার এলাকা থেকে একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে কোকওভেন থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক ও সাধারণ পোশাকে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল ওই দুই অভিযুক্ত। সাধারণ মানুষের ভিড়ে মিশে থেকে সুযোগ বুঝে তারা বাইক নিয়ে চম্পট দিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বাইকটি চুরির পর পিসিবিএল কলোনিতে লুকিয়ে রেখে পানাগড়ে পালিয়ে গিয়েছিল তারা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তল্লাশি চালিয়ে বুধবার রাতে পানাগড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইকটিও। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *