দেবীপক্ষে বাম্পার উপহার! রাজ্যের বেকারদের জন্য ৪৫ হাজারেরও বেশি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবীপক্ষে বাম্পার উপহার! রাজ্যের বেকারদের জন্য ৪৫ হাজারেরও বেশি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলতি আর্থিক বছরে রাজ্যে এক লক্ষেরও বেশি সরকারি শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে দেবীপক্ষে নবান্নে ক্যাবিনেট বৈঠক শেষে আরও ৪৫ হাজার ১৮৫টি নতুন পদে নিয়োগের ঐতিহাসিক ঘোষণা করলেন তিনি। রাজ্য সরকারের এই বড় পদক্ষেপে বিভিন্ন দফতরে কাজের সুযোগ তৈরি হওয়ায় চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় স্কুলশিক্ষা দফতরে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩,১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭১১৯ জন, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কুল ডেভেলপমেন্টে ১৮৮৬ জন এবং পুলিশ বিভাগে ৯৯৬ জনকে বিভিন্ন পদে সুযোগ দেওয়া হবে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দফতরগুলির তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশদ বিবরণ জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *