অচেনা নম্বর থেকে ফোন এলে আর ভীতি নয়! ১ নভেম্বর থেকে স্ক্রিনেই ভেসে উঠবে আসল পরিচয়!

অচেনা নম্বর থেকে ফোন এলে আর ভীতি নয়! ১ নভেম্বর থেকে স্ক্রিনেই ভেসে উঠবে আসল পরিচয়!

অচেনা নম্বর থেকে ফোন আসার বিড়ম্বনা এবং প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ নভেম্বর থেকে দেশজুড়ে চালু হচ্ছে কলিং নেম প্রেজেন্টেশন বা সিএনএপি পরিষেবা। টেলিকম দফতরের নির্দেশ অনুযায়ী, দেশের 4G এবং 5G নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোনে এই পরিষেবা ডিফল্টভাবেই চালু থাকবে, যার জন্য কোনো থার্ড-পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। ফোন এলে স্ক্রিনে শুধু নম্বর নয়, সরাসরি ভেসে উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নামও।

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের তথ্য ডেটাবেসে যুক্ত করে এই ব্যবস্থা কার্যকর করবে। তবে গোপনীয়তা বজায় রাখতে এই তথ্য সংরক্ষণ করা যাবে না এবং সিএলআইআর ব্যবহারকারীদের নাম গোপন থাকবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নিজেদের পছন্দের নাম দেখানোর আবেদন করতে পারবে। ট্রাইয়ের সুপারিশের ভিত্তিতে নেওয়া এই পদক্ষেপে সাইবার অপরাধ কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *