আরজি কর কাণ্ডে বিরাট ধাক্কা! জলহাটির প্রভাবশালী প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে কী জানাল আদালত?

আরজি কর কাণ্ডে বিরাট ধাক্কা! জলহাটির প্রভাবশালী প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে কী জানাল আদালত?

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বড় সিদ্ধান্ত নিল শিয়ালদহ আদালত। জলহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র জামিনের আবেদন খারিজ করে তাঁকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এসিজেএম সুলতান মামুদ। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, মামলার নথি এসেছে এবং তদন্ত এখনও জোরকদমে চলছে।

শুনানি চলাকালীন নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সোমনাথ দে-র জামিনের তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, অভিযুক্ত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং এই মুহূর্তে তিনি জামিন পেলে পুরো তদন্ত প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর পরিস্থিতি খতিয়ে দেখে বিচারক প্রাক্তন চেয়ারম্যানের জামিন নাকচ করেন এবং জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *