কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ তকমা! ডিলিমিটেশন বিলের আগে মোদি শিবিরের সঙ্গে কি হাত মেলাচ্ছে ডিএমকে?

কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ তকমা! ডিলিমিটেশন বিলের আগে মোদি শিবিরের সঙ্গে কি হাত মেলাচ্ছে ডিএমকে?

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও এসআইআর বাতিলের দাবিতে বিরোধী শিবির সোচ্চার হলেও কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। দলীয় বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে আর একমঞ্চে যাওয়া চলবে না, কারণ তারা ডিএমকে-কে পিছন থেকে আক্রমণ করেছে। প্রয়োজনে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের ইঙ্গিত দিলেও, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই কেন্দ্রের আসন্ন বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

আসন্ন বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করতে পারে কেন্দ্র। সংসদের উভয় কক্ষে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে এনডিএ শিবির ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে। সূত্রের খবর, লোকসভায় ৫৪৩ থেকে আসন সংখ্যা বাড়িয়ে ৮১৬ করার এই পরিকল্পনা বাস্তবায়নে ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন পেতে আলোচনা চলছে। যদি ডিএমকে এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি শাসক শিবিরের সঙ্গে হাত মেলায়, তবে মোদি সরকারের পক্ষে এই যুগান্তকারী বিল পাস করানো সহজতর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *