রাতে নুডলস খাওয়ার পর চরম বিপর্যয়! ভোরে একই ঘরের ভেতর মিলল ৩ শিশুসহ পরিবারের ৫ সদস্যের নিথর দেহ

রাতে নুডলস খাওয়ার পর চরম বিপর্যয়! ভোরে একই ঘরের ভেতর মিলল ৩ শিশুসহ পরিবারের ৫ সদস্যের নিথর দেহ

গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান (১১, ৭ ও ৩ বছর)। পারিবারিক সূত্রের দাবি, রাতে নুডলস খেয়ে ঘুমোতে যান তাঁরা। ভোরে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তর। প্রাথমিক অনুমানে বিষক্রিয়ার ইঙ্গিত থাকলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

এদিকে ঘটনার নেপথ্যে উঠে আসছে পারিবারিক বিবাদের ভয়াবহ তথ্য। প্রতিবেশীদের দাবি, সম্প্রতি সম্পত্তি নিয়ে মহেশের সঙ্গে তাঁর মায়ের ব্যাপক অশান্তি চলছিল। এমনকি মা নিজের সব সম্পত্তি মেয়েকে লিখে দিয়ে মহেশকে বাড়ি ছাড়তে বলেন। উল্লেখ্য, রাতের নুডলস রান্না করেছিলেন মহেশের মা-ই। ফলে খাদ্যে বিষক্রিয়া নাকি এর পেছনে কোনো পরিকল্পিত হত্যা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *