আচমকা বদল আবহাওয়ায়
October 20, 20268:50 am

দিল্লিতে শীতের আমেজ শুরু হয়েছে। আইএমডি (IMD)-র তথ্য অনুযায়ী, সম্প্রতি সফদরজং আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা এই মরশুমের অক্টোবরে সবচেয়ে ঠান্ডা রাত। এটি স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। হিমাচল ও পাঞ্জাবের ওপর তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাত ও সকালে শীত আরও বাড়তে পারে। এছাড়া, বর্তমানে দিল্লির বায়ু গুণমান সূচক (AQI) ১৩৯, যা ‘মাঝারি’ শ্রেণীর মধ্যে পড়ে।