গোলাপি জার্সি পরবে পাকিস্তান
October 20, 20268:49 am

স্তন ক্যানসার সচেতনতা বাড়াতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে নিজেদের পরিচিত সবুজের বদলে গোলাপি জার্সি পরে নামবে পাকিস্তান। আগামী ২৫ অক্টোবর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ইংল্যান্ডের দল ও ম্যাচ অফিসিয়ালরাও গোলাপি ফিতে পরবেন। অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হওয়ায় এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে মহসিন নকভির নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।