২৯০ কোটির বিদ্যুৎ প্লান্ট দুর্নীতি! লেকটাউন থেকে হুগলি—সাতসকালে ইডির ম্যারাথন হানায় চাঞ্চল্য

২৯০ কোটির বিদ্যুৎ প্লান্ট দুর্নীতি! লেকটাউন থেকে হুগলি—সাতসকালে ইডির ম্যারাথন হানায় চাঞ্চল্য

ভুয়ো কো ম্পা নি খুলে প্রায় ২৯০ কোটি টাকা ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ঝাড়খণ্ডে একটি ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্দেশ্যে এই বিশাল অঙ্কের ঋণ নেওয়া হলেও, সেই অর্থ প্লান্টে ব্যবহার না করে বিদেশে বা অন্যত্র পাচার করা হয়েছে বলে অভিযোগ। এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে শুক্রবার ভোরে কলকাতার লেকটাউন এবং হুগলির উত্তরপাড়াসহ একাধিক স্থানে একযোগে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তায় ঘেরাও করা হয় অভিযুক্তদের বাসভবন।

লেকটাউনের একটি অভিজাত আবাসন এবং উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটের দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট—অশোক সারথি ও সুদীপ্ত ঘোষের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ওই ভুয়ো সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে তাঁদের জেরা করার পাশাপাশি বিভিন্ন আর্থিক নথিপত্র খতিয়ে দেখেন গোয়েন্দারা। লেকটাউন ও উত্তরপাড়ার পাশাপাশি এদিন দুর্গাপুর এবং হাওড়াতেও ইডির ম্যারাথন তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *