ইন্দ্রনীল সেনের দুর্নীতিতে পার্থর ছায়া দেখছেন কল্যাণ, দলীয় সতীর্থের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য
October 30, 20263:58 pm

কলকাতা: ইউনেস্কো (UNESCO)-র লোগো বেআইনিভাবে ব্যবহার করে দুর্নীতির অভিযোগে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। এবার তাঁর বিরুদ্ধেই সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ইন্দ্রনীল সেনের একাধিক পদক্ষেপ দলকে চরম অস্বস্তিতে ফেলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শুধু পার্থ চট্টোপাধ্যায়কে একা দায়ী করলে হবে না, এর পেছনে আরও অনেকেই রয়েছেন।”
কল্যাণের বিস্ফোরক মন্তব্য, “গত ৫ বছরে ইন্দ্রনীল সেন কারও কোনো কথাই শুনতে চাইতেন না।” একই সঙ্গে, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা নিয়ে তিনি যে বরাবরই সরব, তাও এদিন তাঁর কথায় ফুটে ওঠে।