১০০ কোটির দুর্নীতিতে বড় ধাক্কা: সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না ইন্দ্রনীল সেনের

নয়াদিল্লি: ইউনেস্কো (UNESCO)-র লোগো বেআইনিভাবে ব্যবহার করে দুর্গাপূজার পাস বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার তাঁর জামিনের আর্জিতেও বড় ধাক্কা খেলেন তিনি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেহেতু তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তাই এই অবস্থায় আগাম জামিনের আবেদনের আর কোনো আইনি গ্রহণযোগ্যতা নেই।
সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, অভিযোগের মাত্রা অত্যন্ত গুরুতর। আদালত প্রাক্তন মন্ত্রীকে নিম্ন আদালতে ‘রেগুলার’ জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে এবং হাইকোর্টকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
ইডি এবং কলকাতা পুলিশের যৌথ তদন্তে বেরিয়ে এসেছে যে, মন্ত্রী থাকার সময় তাঁর সম্পত্তির পরিমাণে অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। এমনকি তাঁর স্ত্রী ও কন্যার নামেও বিলাসবহুল বাগানবাড়িসহ একাধিক সন্দেহজনক সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন কোন শেল কো ম্পা নির মাধ্যমে এই বিপুল অঙ্কের দুর্নীতি চালানো হয়েছিল।