পুলিশকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! ‘সরকার পাল্টালে কেউ বাঁচাবে না’

পুলিশকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! ‘সরকার পাল্টালে কেউ বাঁচাবে না’

 

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী এবং পুলিশকে এবার কড়া সুরে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো পুলিশকে ‘ওয়ার্নিং’ দিয়ে অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করব, সবাইকে ওয়ার্নিং দিচ্ছি। সরকার পাল্টালে কেউ বাঁচাবে না।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক আরও বলেন, “সেই সব পুলিশ অফিসারদের বলব, একটা নাম চিহ্নিত করে রাখা আছে। কার কী পরিণত হয় দেখবেন।” ইন্দ্রনীল সেনের গ্রেফতারি ও তার আপ্তসহায়কের মামলা নিয়ে এদিন নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে অভিষেকের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এর সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে।” রাজনৈতিক মহলের মতে, রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক অস্থিরতার এই ছবি আগামী দিনে আরও ঘনীভূত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *