সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান কার্ড ফেরানোর সময়সীমা বাড়াল রাজ্য, শেষ তারিখ কবে?

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান কার্ড ফেরানোর সময়সীমা বাড়াল রাজ্য, শেষ তারিখ কবে?

রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ডব্লিউবিএইচএস-এর আওতাভুক্ত থাকার পাশাপাশি ‘স্বাস্থ্যসাথী’ বা ‘আয়ুষ্মান ভারত’ কার্ড রাখার প্রবণতা নজরে আসার পরই তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। পূর্বে এই কার্ডগুলি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর নির্ধারিত থাকলেও, অতিরিক্ত ভিড় ও কাজের চাপের কথা মাথায় রেখে নতুন বিজ্ঞপ্তি জারি করে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে থাকা ওই অতিরিক্ত কার্ডগুলি নির্দিষ্ট প্রমাণপত্র ও ঘোষণাপত্রসহ নিজ নিজ দপ্তরের প্রধানের কাছে সমর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশ পালন না করলে ডব্লিউবিএইচএস-এর চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িক স্থগিত রাখার পাশাপাশি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *