নারীকেন্দ্রিক থ্রিলারে ঋতুপর্ণা সেনগুপ্ত, জটিল চরিত্র ফুটিয়ে তুলতে ভালোবাসেন তারকা

নারীকেন্দ্রিক থ্রিলারে ঋতুপর্ণা সেনগুপ্ত, জটিল চরিত্র ফুটিয়ে তুলতে ভালোবাসেন তারকা

আসছে আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত নতুন থ্রিলার ছবি ‘নজরবন্দি’। এই সিনেমায় পরিচালক দেবারতি ভৌমিক কেবল নারীদের নিয়ে একটি সাহসী ও ভিন্নধর্মী গল্প ফুটিয়ে তুলেছেন, যেখানে কোনো পুরুষ চরিত্র নেই। ছবিতে একজন চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। সাইবার ক্রাইমের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একাধিক পরিচিত অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

ব্যস্ত শিডিউল ও আন্তর্জাতিক ভ্রমণের মাঝেই এই ছবির প্রচার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে নারীকেন্দ্রিক ছবির প্রধান মুখ হিসেবে টিকে থাকা প্রসঙ্গে তিনি জানান, নারী চরিত্রের জটিল আবেগগুলো পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন বলেই নির্মাতারা তাকে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্রে কাস্ট করেন। ব্যক্তিগত জীবনে মায়ের প্রয়াণের কারণে নভেম্বর মাসটি তার কাছে বেদনার হলেও, নতুন কাজের গতি ও ছবির সাফল্য নিয়ে তিনি আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *