টাকা ঢোকেনি অ্যাকাউন্টে? এই ৬ ভুলেই আটকে যেতে পারে আপনার পিএম কিষাণের কিস্তি!

টাকা ঢোকেনি অ্যাকাউন্টে? এই ৬ ভুলেই আটকে যেতে পারে আপনার পিএম কিষাণের কিস্তি!

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ যোজনার ২৪তম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। সারা দেশের প্রায় সাড়ে নয় কোটি যোগ্য কৃষক ইতিমধ্যে দুই হাজার টাকা করে পেলেও, অনেকে এখনও এই আর্থিক সহায়তা পাননি। মূলত ছয়টি সুনির্দিষ্ট কারণে এই প্রকল্পের টাকা আটকে থাকতে পারে বলে জানা গেছে। প্রথমত, ই-কেওয়াইসি (e-KYC) আসাম্পূর্ণ থাকা এবং ল্যান্ড সিডিং বা জমির নথিতে গরমিল থাকলে টাকা পেতে সমস্যা হয়।

দ্বিতীয়ত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা এনপিসিআই (NPCI) ম্যাপিং না করা এবং পরিবারের একাধিক সদস্য এই সুবিধা নেওয়ার চেষ্টা করলে কিস্তি আটকে যেতে পারে। নিয়ম অনুযায়ী, একটি পরিবার থেকে কেবল একজনই এই অনুদান পেতে পারেন। এছাড়া ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পর জমির মালিকানা লাভকারীদের ক্ষেত্রে যোগ্যতার যাচাই এবং উচ্চ আয় বা নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। আপনার অ্যাকাউন্টে টাকা না এলে অবিলম্বে অফিশিয়াল পোর্টালে গিয়ে স্থিতি যাচাই করুন এবং ত্রুটি সংশোধন করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *