পোল্যান্ডে সাংবিধানিক আদালত ঘিরে মহাসংঘাত! সরকার বনাম বিচারপতি, কোন দিকে মোড় নেবে পরিস্থিতি?

পোল্যান্ডে সাংবিধানিক আদালত ঘিরে মহাসংঘাত! সরকার বনাম বিচারপতি, কোন দিকে মোড় নেবে পরিস্থিতি?

পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের শীর্ষ নেতৃত্বকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘোষণাকে কেন্দ্র করে দেশটিতে সরকার বনাম বিচার বিভাগের সংঘাত চরমে উঠেছে। ট্রাইব্যুনালের এক বিচারকের জারি করা ওই বিজ্ঞপ্তির জেরে সেনেগাল সফররত প্রেসিডেন্ট কারোল নাভরোস্কি মাঝআকাশ থেকেই নিজের বিমান ঘুরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এই আকস্মিক পরিস্থিতিতে রাজধানী ওয়ারশতে সর্বোচ্চ আদালত চত্বরের বাইরে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা-পুলিশ মোতায়েন করা হয়।

আইনের শাসন পুনরুদ্ধারের যুক্তিতে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের ঘোষণা আসার পরেই আদালতের ওয়েবসাইটটি অকেজো হয়ে পড়ে। এদিকে আদালতের অফিসিয়াল অ্যাকাউন্টে এই ঘটনাকে একটি ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমান ইউরোপপন্থী সরকার আদালতের নেতৃত্বকে অন্যায়ভাবে অপসারণ করেছে— এমন অভিযোগে প্রাক্তন শাসক দলের সমর্থকরা আদালত চত্বর ঘিরে বিক্ষোভ দেখালে পুলিশ তাঁদের ভবনে প্রবেশে বাধা দেয়। বর্তমানে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এই রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *