চাকরি ছেড়ে মাঝরাতে রাস্তায় কফি বিক্রি, ২ হাজারে শুরু ব্যবসা আজ মাসে ছড়ায় ৬ লক্ষের আয়

চাকরি ছেড়ে মাঝরাতে রাস্তায় কফি বিক্রি, ২ হাজারে শুরু ব্যবসা আজ মাসে ছড়ায় ৬ লক্ষের আয়

মোটা অঙ্কের কর্পোরেট চাকরি ছেড়ে গুজরাটের দর্শন জিনজুভাদিয়া ও শ্রুতি দম্পতি বেছে নেন অনিশ্চিত ব্যবসার পথ। মাত্র ২০০০ টাকা পুঁজি নিয়ে ‘দ্য কোকো স্টেশন’ নামের উদ্যোগ শুরু করেছিলেন তাঁরা। কোনো জাঁকজমকপূর্ণ ক্যাফে নয়, একটি মাত্র গাড়ি সম্বল করে রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত আহমেদাবাদের রাস্তায় ঠান্ডা কফি ও কোকো বিক্রি করা শুরু করেন। প্রথম দিনে মাত্র ১৪ বোতল বিক্রি করে শুরু হওয়া এই ক্ষুদ্র প্রচেষ্টা আজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই দম্পতির ব্যবসায় বড় সাফল্য আসে নবরাত্রির সময়, যখন মাত্র ৯ দিনে প্রায় ৭,৫০০ বোতল কফি বিক্রি হয়। বর্তমানে দিনে প্রায় ১৫০ বোতল বিক্রি করে মাসে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লক্ষ টাকা, যা থেকে সব খরচ বাদ দিয়ে নিট লাভ থাকে ৪ লক্ষ টাকার বেশি। লিংকডইন পোস্টে শ্রুতি জানান যে পথচলা অত্যন্ত কঠিন হলেও সাহসের জোরেই আজ তাঁরা স্বাবলম্বী। নেটিজেনরাও তাঁদের এই অনুপ্রেরণাদায়ী উদ্যোগকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *