বার্ধক্য ভাতায় বড় চমক! কত টাকা বাড়ছে ভাতা আর কীভাবে আবেদন করবেন? জানালেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বার্ধক্য ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। বর্তমানে প্রবীণরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন, যা আগামী বাজেটে বাড়িয়ে ২,০০০ টাকা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পরের বাজেটে আমি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে দেব। কথা দিলাম। আমি চাই রাজ্যের প্রবীণরা ভাল থাকুন।” ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রবীণদের মুখে হাসি ফোটাবে বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আবেদন প্রক্রিয়ার নিয়মও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে তিন দিনের ‘সেবা সেতু’ কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিটি ওয়ার্ড ও ব্লকে আয়োজিত এই বিশেষ ক্যাম্প থেকেই বার্ধক্য ভাতার ফর্ম পাওয়া যাবে। আবেদন জানানোর পর যোগ্যতার ভিত্তিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে বর্তমানে আবেদন জানালে ১,৫০০ টাকাই পাওয়া যাবে এবং বাজেটে ভাতা বৃদ্ধির প্রস্তাব পাস হলে বর্ধিত টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে।