হানি সিংয়ের পরিবারে উৎসবের মরশুমে নেমে এলো চরম ট্র্যাজেডি, বন্ধুর পার্টি শেষে দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাগ্নে বিদিত!

হানি সিংয়ের পরিবারে উৎসবের মরশুমে নেমে এলো চরম ট্র্যাজেডি, বন্ধুর পার্টি শেষে দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাগ্নে বিদিত!

পাঞ্জাবের জলন্ধরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন খ্যাতনামা র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাগ্নে বিদিত ওলক এবং তাঁর বন্ধু আরব তলওয়ার। ঘটনার রাতে এক বন্ধুর জন্মদিনের পার্টি শেষ করে পাঁচজন একসঙ্গে গাড়িতে ফিরছিলেন। পথে তিন বন্ধুকে নিজ নিজ বাড়িতে নামিয়ে দেওয়ার পর বাকি দুজনকে নিয়ে গাড়িটি জলন্ধরের পুলিশ লাইনস উড়ালপুল দিয়ে এগোচ্ছিল। সেই সময় রাস্তার পাশে আবর্জনা সংগ্রহের কাজে দাঁড়িয়ে থাকা পুরসভার একটি ট্র্যাক্টর-ট্রলিতে ভক্সওয়াগেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে বরাদরি থানার পুলিশ রাত তিনটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল উদ্ধারকাজে নামে।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই বিদিত ও তাঁর বন্ধুর করুণ মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদিত পাঞ্জাবি মিউজিক সংস্থা ‘স্পিড রেকর্ডস’-এর মালিক দীনেশের ছেলে এবং তাঁর বন্ধু আরব জলন্ধরের পরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান। পরিবারের ইচ্ছানুযায়ী পুলিশ আইনানুগ প্রক্রিয়া শেষ করে দেহ দুটি স্বজনদের হাতে তুলে দিয়েছে। উৎসবের আবহেই ঘরের ছেলেকে এভাবে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। প্রিয় ভাগ্নের অকালপ্রয়াণের মর্মান্তিক খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন স্বয়ং হানি সিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *