‘নেতাগিরি করতে আসিনি!’ টলি ভোটের দ্বিতীয় দিনে ‘বিশ্বাস ব্রাদার্স’কে তীব্র তোপ রূপা গঙ্গোপাধ্যায়ের

‘নেতাগিরি করতে আসিনি!’ টলি ভোটের দ্বিতীয় দিনে ‘বিশ্বাস ব্রাদার্স’কে তীব্র তোপ রূপা গঙ্গোপাধ্যায়ের

টলিপাড়ায় দ্বিতীয় দিনে গড়িয়েছে ২৩টি গিল্ডের নির্বাচন। ৩১ অক্টোবর পাঁচটি গিল্ডের পর আজ রবিবার সাউন্ড, হেয়ার ড্রেসার, আর্ট ডিরেক্টর ও জুনিয়র আর্টিস্টসহ মোট ১১টি গিল্ডে কড়া পুলিশি নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে। টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে অবাধ যাতায়াত নিষিদ্ধ করে শুধুমাত্র বৈধ ভোটারদেরই ঢোকার অনুমতি দিয়েছে কমিশন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তীর নির্দেশ মেনে কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে। সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও মিঠুন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর বাইরে থেকেই নজর রাখছেন।

অ্যাডভাইসরি টিমের সদস্য হিসেবে বাইরে চেয়ারে বসে পর্যবেক্ষণ করার কারণ হিসেবে রূপা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান, “ভুয়ো কার্ড বানিয়ে গিল্ডের সদস্য হয়ে নেতাগিরি করতে আসিনি।” ‘বিশ্বাস ব্রাদার্স’-এর সময়কালকে তোপ দেগে তিনি আরও বলেন, টলিউডে অরাজকতার দিন শেষ এবং এবার মনোনীত নয়, বরং গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে। অগণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে শিল্প ও সংস্কৃতি ক্ষেত্র যেন নিরপেক্ষভাবে চলে, সেটাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। আগামী দিনে কোনো নাম বাদ পড়লে তা নিয়েও আলোচনার আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *