উঠোনে খেলছিল শিশু, গরুর ধাক্কায় গরম ভাতে পুড়ে মর্মান্তিক মৃত্যু!

উঠোনে খেলছিল শিশু, গরুর ধাক্কায় গরম ভাতে পুড়ে মর্মান্তিক মৃত্যু!

উত্তর দিনাজপুরের ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের সানদিয়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বাড়ির উঠোনে খেলা করার সময় পোষ্য গরুর ধাক্কায় গরম ভাতের ফ্যানভর্তি গামলায় পড়ে যায় শিশুটি। তার শরীরের বেশিরভাগ অংশ গুরুতরভাবে পুড়ে যায়। ঘটনার পরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন দিনমজুর বাবা-মা। বারবার জ্ঞান হারাচ্ছেন মা, আর এই অপূরণীয় ক্ষতিতে প্রতিবেশীরাও গভীরভাবে স্তব্ধ ও শোকাহত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *