মাত্র ১০ মিনিটেই গুঁড়িয়ে দেব! মোজতবার হুশিয়ারির পর তেহরানকে চরম পরমাণু ধ্বংসের বার্তা ট্রাম্পের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের কঠোর হুঁশিয়ারির পরেই তেহরানকে লক্ষ্য করে নতুন করে আক্রমণাত্মক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়ে মোজতবা সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছেন, তার প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছেন যে, প্রয়োজনে মাত্র দশ মিনিটের মধ্যেই ইরানের বাকি থাকা পরমাণু ঘাঁটিগুলি পুরোপুরি ধ্বংস করে দিতে পারে আমেরিকা।
আমেরিকায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ঠিক প্রাক্কালে দুই দেশের এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এর আগে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বললেও, ট্রাম্পের এই সাম্প্রতিক সুরবদল আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মোজতবার গোপন বৈঠকের নির্দেশিকা এবং আমেরিকার প্রতি সরাসরি হামলার হুমকির পর পরিস্থিতি এখন অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।