ছোটপর্দার পার্বতীর জীবনে কালো ছায়া, দশ বছর বয়সে যৌন হেনস্থার শিকার অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া

ছোটপর্দার পার্বতীর জীবনে কালো ছায়া, দশ বছর বয়সে যৌন হেনস্থার শিকার অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া

হিন্দি ধারাবাহিক ও তেলুগু ছবির পরিচিত মুখ সোনারিকা ভদোরিয়া সম্প্রতি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, মাত্র দশ-১১ বছর বয়সে তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরানোর পর পরিবারের সঙ্গে একটি রেস্তরাঁয় দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তিনি। সেই রেস্তরাঁরই এক ম্যানেজার তাঁর সঙ্গে এই অন্যায় করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেত্রী।

সোনারিকার কথায়, রেস্তরাঁর এক দরজা থেকে অন্য দরজায় যাওয়ার সময় অন্ধকার জায়গার সুযোগ নিয়ে ওই ব্যক্তি তাঁর শরীরে আপত্তিকর ভাবে হাত দেন। আকস্মিক এই ঘটনায় কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন ছোট্ট সোনারিকা। ঘটনার সময় বয়স কম থাকায় কী ঘটেছে তা তিনি তৎক্ষণাৎ বুঝে উঠতে পারেননি, যার ফলে প্রতিবাদ করতে পারেননি বা পরিবারের কাউকেও কিছু জানাতে পারেননি। পরবর্তীকালে কৈশোরে পৌঁছে তিনি মাকে বিষয়টি জানান। ঘটনার বহু বছর কেটে গেলেও অতীতের সেই তিক্ত স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায় এবং সাক্ষাৎকারে এই কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *