দেশের পণ্য ও পরিষেবা কর আদায় বাড়ল
November 3, 20266:32 am

উৎসবের মরশুমে কেনাকাটার বাড়তি চাহিদার হাত ধরে অক্টোবরে দেশের পণ্য ও পরিষেবা কর আদায় বাড়ল। গত বছরের একই মাসের তুলনায় এ বার জিএসটি আদায় বেড়েছে প্রায় ২৩ শতাংশ। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে মোট জিএসটি আদায়ের পরিমাণ ২.৩১ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত এক মাসে জিএসটি আদায়ের নিরিখে এটিই সর্বোচ্চ বৃদ্ধি। এটি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক জিএসটি আদায়।