রক্তাক্ত বিজেপি বিধায়ক!
November 3, 20266:40 am

তোলাবাজি নিয়ে দলীয় কোন্দল থামাতে গিয়ে দলের নেতাকর্মীদের হাতে মার খেলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম! ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুধু তিনি একা নন, ওই হাসপাতালে চিকিৎসা হয়েছে আরও কয়েক জন বিজেপিকর্মীর। মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে এই ঘটনায় দলের একাংশকেই অভিযুক্ত করেন বিজেপি বিধায়ক। বিষয়টি বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।