রামলীলা ময়দানের ভিড় দেখাতে এআই-এর সাহায্য! ছবি ঘিরে কংগ্রেসকে চরম কটাক্ষ রিজিজুর

রামলীলা ময়দানের ভিড় দেখাতে এআই-এর সাহায্য! ছবি ঘিরে কংগ্রেসকে চরম কটাক্ষ রিজিজুর

দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে ১০ লক্ষ মানুষের সমাগমের দাবি করেছিলেন কংগ্রেস নেতারা। রবিবার সভাশেষে একাধিক কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় ভিড়ের ছবি পোস্ট করলেও, সেই ছবির সত্যতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সরাসরি অভিযোগ করেছেন যে, ভিড় দেখাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ছবি তৈরি করেছে কংগ্রেস। এমনকি, সেই ভুয়ো ছবি তৈরি করতে গিয়েও রাহুল গান্ধীর দল গুরুতর ভুল করেছে বলে কটাক্ষ করেছেন তিনি।

কংগ্রেসের পোস্ট করা ছবির সঙ্গে রবিবারের বাস্তবের মঞ্চে আকাশ-পাতাল তফাত ছিল বলে দাবি বিজেপির। রবিবার সভামঞ্চে ছাউনি ও পাশাপাশি দুটি মঞ্চ থাকলেও, কংগ্রেসের ছড়ানো ছবিতে তার কোনোটাই দেখা যায়নি। প্রসঙ্গত, এই সমাবেশে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংবিধান ও ইভিএম ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। এর পালটা দিয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেন, ১০ লক্ষের দাবি ভুয়ো, কারণ সমাবেশের মাঠের অন্তত ৪০ শতাংশ অংশ ফাঁকা ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *