উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে চরম বিপত্তি, ভয়াবহ তুষারধসে নিখোঁজ বাংলার ৫ অভিযাত্রী!

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে চরম বিপত্তি, ভয়াবহ তুষারধসে নিখোঁজ বাংলার ৫ অভিযাত্রী!

উত্তরাখণ্ডের উত্তরকাশীর কেদারতাল এলাকায় ভয়াবহ তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার পাঁচজনসহ মোট আটজন অভিযাত্রী। গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশ্যে রওনা দেওয়া ১২ জনের দলটি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। গত ২৯ অক্টোবর আচমকা শুরু হওয়া তুষারঝড় ও তুষারধসের জেরে ট্রেকিং রুটের মাঝপথেই আটকে পড়েন তাঁরা। তাঁদের মধ্যে চারজন নিরাপদে ফিরে আসতে পারলেও বাঁকুড়ার তাপস বাউড়ি, রতন ঘোষ, মনোজ খোভাস, রিন্টু মণ্ডল ও উদয় ঘোষসহ আটজন নিখোঁজ হয়ে যান।

নিখোঁজ অভিযাত্রীদের খোঁজে ইতিমধ্যেই জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ পর্বতারোহী দল। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। তবে ওই দুর্গম পার্বত্য এলাকায় প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকায় উদ্ধারকাজ চরম ব্যাহত হচ্ছে। সোমবার রাত পর্যন্ত নিখোঁজ আটজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী দল জানিয়েছে, আটকে পড়া বাকি সদস্যদের দ্রুত খুঁজে বের করতে সমস্ত রকম প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *