ঢাকায় পৌঁছেই চরম ভোগান্তি, দীর্ঘক্ষণ রাস্তায় আটকে ভারতীয় ফুটবল দল!

ঢাকায় পৌঁছেই চরম ভোগান্তি, দীর্ঘক্ষণ রাস্তায় আটকে ভারতীয় ফুটবল দল!

 

সাফ চ্যাম্পিয়নশিপে গিয়ে চরম অব্যবস্থার মুখে ভারতীয় ফুটবল দল, হোটেলে ঠাঁই নেই ফুটবলারদের

নিজস্ব প্রতিবেদন: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছে চরম অব্যবস্থার শিকার হলো ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর খেলোয়াড়দের ঘণ্টার পর ঘণ্টা হোটেলের বাইরে অপেক্ষায় বসে থাকতে হয়, কারণ তাদের জন্য কোনো ঘর বরাদ্দ ছিল না।

সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ২টো ১৫ মিনিটে ভারতীয় দল ঢাকায় পৌঁছায়। তাদের পূর্বনির্ধারিত গন্তব্য ছিল গুলশান কলোনির একটি হোটেল। কিন্তু সেখানে পৌঁছে ফুটবলাররা জানতে পারেন, তাদের জন্য কোনো ঘর বুক করা নেই। এর ফলে বিকেল ৫টা পর্যন্ত খেলোয়াড়দের রাস্তার ধারের হোটেলের বাইরেই দীর্ঘ সময় কাটাতে হয়। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নজরে আনার পর আয়োজকরা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা শুরু করেন।

উল্লেখ্য, মূলত নিউ জ়িল্যান্ড সফরের ব্যস্ততার কারণে শুরুতে এই টুর্নামেন্টে দল পাঠাতে রাজি ছিল না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের মধ্যস্থতায় ও বাংলাদেশের অনুরোধে নৌসাদ মুসার কোচিংয়ে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আইএসএলের ক্লাবগুলি সব খেলোয়াড়কে ছাড়পত্র না দেওয়ায় প্রথম দফায় ১৮ জন ফুটবলার নিয়ে ঢাকা গিয়েছেন কোচ নৌসাদ মুসা। আগামী ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। তবে মালদ্বীপের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে পুরো দল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এমন একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের শুরুতে আয়োজকদের এই গাফিলতিতে ক্ষুব্ধ ফুটবল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *