প্রাক্তন কাউন্সিলারের মেয়ের ওপর অকথ্য নির্যাতন, সল্টলেকে ধর্ষণের ঘটনায় তোলপাড়!

প্রাক্তন কাউন্সিলারের মেয়ের ওপর অকথ্য নির্যাতন, সল্টলেকে ধর্ষণের ঘটনায় তোলপাড়!

 

ধর্ষণের পৃথক দুই ঘটনায় শোরগোল: সল্টলেকে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর-পুত্র, গোবরডাঙায় পলাতক পুরকর্মী

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের পৃথক দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেক ও গোবরডাঙা এলাকায়। সল্টলেকের ঘটনায় অভিযুক্ত বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন বোরো চেয়ারম্যানের পুত্র বিপ্লব চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, গোবরডাঙার ঘটনায় অভিযুক্ত পুরকর্মী হীরক বিশ্বাস এখনো পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর মা গোবরডাঙা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ওই তরুণী গোবরডাঙা পুরসভার কর্মী হীরক বিশ্বাসের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে গত ৯ অক্টোবর গোবরডাঙা থানায় মামলা দায়ের করেন। সেই ঘটনার তদন্ত চলাকালীন তরুণী সল্টলেকের পূর্বাচল আবাসনে থাকতে শুরু করেন।

অভিযোগ, ওই আবাসনে থাকাকালীন বিপ্লব চক্রবর্তীর সঙ্গে তরুণীর আলাপ হয়। তরুণী বিপ্লবের কাছে সাহায্যের আবেদন জানালে তিনি তাকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনায় গত ১৬ অক্টোবর তরুণী বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পরের দিনই পুলিশ পূর্বাচল আবাসন থেকে বিপ্লব চক্রবর্তীকে গ্রেপ্তার করে।

বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। জেরায় বিপ্লব নিজেকে নির্দোষ দাবি করে ‘ফাঁসানো হয়েছে’ বলে বয়ান দিয়েছেন। তবে পুলিশ তার সেই দাবি খতিয়ে দেখছে। পুলিশি রিমান্ড শেষে আদালতের নির্দেশে বর্তমানে অভিযুক্ত বিপ্লব জেল হেপাজতে রয়েছেন।

অন্যদিকে, গোবরডাঙার ঘটনায় অভিযুক্ত পুরকর্মী হীরক বিশ্বাসের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুটি ঘটনার তদন্তই গুরুত্ব দিয়ে চালাচ্ছে সংশ্লিষ্ট থানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *