কামানের গোলা নাকি ওয়াইনের বোতল? আন্তর্জাতিক জলসীমায় রহস্যময় কাণ্ড!

পোর্ট মোরসবির কন্টেইনারে সামরিক অস্ত্র উদ্ধার: অস্ট্রেলিয়া ও চীনের পরস্পরবিরোধী অবস্থান
নিজস্ব প্রতিবেদক: পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবির একটি কন্টেইনার থেকে সামরিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও চীনের পরস্পরবিরোধী দাবির জেরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের একাংশ পুলিশি তদন্তের সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, কন্টেইনারটিতে পাওয়া সন্দেহজনক বস্তুগুলো আদতে বিস্ফোরক ও ফিউজযুক্ত আসল সামরিক গোলাবারুদ। তবে চীনের পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করা হয়েছে। বেইজিংয়ের দাবি, চীন থেকে এ ধরনের সামরিক সরঞ্জাম অবৈধভাবে বাইরে পাচার করা কার্যত আসাম্ভব। দুই দেশের এমন বিপরীতমুখী অবস্থানে বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে অস্বস্তি তৈরি হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পোর্ট মোরসবি পুলিশ চারজন চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের বিরুদ্ধে কন্টেইনারে সামরিক অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত বস্তুগুলোর ফরেনসিক পরীক্ষার পরই প্রকৃত সত্য উন্মোচিত হবে। ফরেনসিক রিপোর্টের ওপর ভিত্তি করেই এই ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ এবং আন্তর্জাতিক প্রভাব নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।