‘তিনি কি দাউদ ইব্রাহিম?’ দুবাই পালানো বীরভূমের সেই কোটিপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ!

‘তিনি কি দাউদ ইব্রাহিম?’ দুবাই পালানো বীরভূমের সেই কোটিপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ!

কোটি কোটি টাকা স্থানান্তরের অভিযোগ এবং দুবাইয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফেরার কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, দেশে ফেরার পর আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ বা গ্রেফতারি চালাতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। তবে আগামী দিনে সুরক্ষাকবচ পেতে তাঁকে স্থানীয় আদালতে আবেদন জানাতে হবে।

এর আগের শুনানিতে জানা গিয়েছিল, গত ২৩ মে পরিবার নিয়ে দুবাইয়ে পাড়ি দেন টুলু এবং সেখানে ১০ বছরের ‘গোল্ডেন ভিসা’ নিয়ে বসবাস করছেন। রাজ্যের তরফে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক থেকে দুবাইয়ে ৫২ কোটি টাকা স্থানান্তরের গুরুতর অভিযোগ তোলা হয়। জবাবে টুলুর আইনজীবী মুকুল রোহতগী আদালতে সওয়াল করেন, “তিনি দাউদ ইব্রাহিম নন; দুবাইতে বৈধ ব্যবসাতেই টাকা স্থানান্তরিত করা হয়েছে।” অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন যে তদন্ত প্রক্রিয়া চালু থাকলেও আপাতত তাঁকে গ্রেফতার করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *