কালীপুজোয় মেগা চাকরির ঘোষণা! রাজ্যের পঞ্চায়েত দফতরে হবে ৭,১৯০ জনের বিশাল নিয়োগ, জানুন বিস্তারিত

কালীপুজোর আগেই বেকার যুবক-যুবতীদের জন্য এল এক বিরাট সুখবর। বুধবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ৭,১৯০ জন নতুন কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন। নিউটাউনে ৫ একর জমির ওপর একটি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের পাশাপাশি দীপাবলির পরেই নিয়োগের নিয়মাবলীতে পরিবর্তন এনে স্বচ্ছতার সঙ্গে ২০২৭ সালের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, দফতরে কর্মী সংকট কাটাতে এবং প্রশাসনিক কাজ সচল রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। এর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে এক হাজার চুক্তিভিত্তিক কর্মীও নিয়োগ করা হচ্ছে, যাতে কাজের গতি ব্যাহত না হয়। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের ঘাটতি মেটানোই এই নিয়োগের অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে গ্রামীণ উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।