বন্দুকের নলের মুখে সোনার দোকানে দুর্ধর্ষ লুট, হাওড়ায় ত্রাস ছড়িয়ে পলাতক তিন দুষ্কৃতী!

বন্দুকের নলের মুখে সোনার দোকানে দুর্ধর্ষ লুট, হাওড়ায় ত্রাস ছড়িয়ে পলাতক তিন দুষ্কৃতী!

 

হাওড়ার সাঁকরাইলে সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়ার সাঁকরাইলের ঝোরহাটে বুধবার রাতে এক সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানমালিককে জিম্মি করে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টা নাগাদ গ্রাহকরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তিন দুষ্কৃতী একটি বাইকে চেপে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি দুজন মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছিল। দোকানে ঢুকে দুষ্কৃতীরা প্রথমেই মালিকের গলা চেপে ধরে এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে ভয় দেখায়। মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হয়।

অভিযোগ, প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা দোকানের সব মূল্যবান সোনার গয়না লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের দল। যদিও ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়।

দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার ফুটেজ রেকর্ড হয়েছে। পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে লুণ্ঠিত গয়নার মোট মূল্য কত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পলাতক তিন দুষ্কৃতীর সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *