তৃণমূল ও ‘ডি’ শিবিরকে একহাত নিলেন শুভেন্দু, তীব্র কটাক্ষে তোলপাড় রাজ্য!

তৃণমূল ও ‘ডি’ শিবিরকে একহাত নিলেন শুভেন্দু, তীব্র কটাক্ষে তোলপাড় রাজ্য!

 

মগরাহাটে উদ্ধার হওয়া টাকা ও তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড হারবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই একটি বিশেষ জায়গায় বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া গেছে। উদ্ধারস্থলটি মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের কার্যালয় হিসেবে পরিচিত।

এই ঘটনার পর কালীঘাট শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই কার্যালয়টি গত ২৬ মে মালিককে হস্তান্তর করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যা বলার কোর্টেই বলবেন। হস্তান্তর হয়েছিল, নাকি তালা লাগানো ছিল—তা আদালতে গিয়েই ব্যাখ্যা দিতে হবে। তৃণমূলের এমন অনেক অবৈধ অফিস রয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নেই। একটি মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যা গরুরগাড়ির হেডলাইটের মতো। অন্যটি ডি তৃণমূল (ঋতব্রত নেতৃত্বাধীন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস), যেটির অবস্থা আরও খারাপ।”

উল্লেখ্য, কালীঘাটপন্থীদের অভিযোগ, ঋতব্রতরা সরকার তথা বিজেপির দোসর হিসেবে কাজ করছেন। এর আগে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে কোনো মন্তব্য না করলেও, এবার তিনি এই বিষয়ে সরব হয়েছেন। নির্বাচন কমিশনে দলের মূল নাম ও প্রতীকের মালিকানা নিয়ে দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছে। বৃহস্পতিবার ঋতব্রতদের কমিশনে নথি জমা দেওয়ার কথা রয়েছে, তার ঠিক পূর্বমুহূর্তে শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *