মার্কিন সিদ্ধান্তেই ইরান যুদ্ধ! ভোটের হারের পরই সুর বদল ইজরায়েলের

আমেরিকার সিদ্ধান্তেই ইরানে যুদ্ধ শুরু হয়েছে বলে দাবি করলেন রাষ্ট্রসংঘে ইজরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন। তাঁর বক্তব্য, অর্থনৈতিক বিপর্যয় এবং যুদ্ধের দায় ইজরায়েলের ওপর চাপানো অন্যায্য, কারণ ওই হামলার সিদ্ধান্ত ওয়াশিংটনেরই ছিল এবং তেল আভিভ কেবল তা সমর্থন করেছিল। ইজরায়েলি কর্মকর্তার এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকেই দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভ্যান্সের মতে, ভোটারদের বড় একটি অংশ এই সংঘাতের বিরোধিতা করায় তা দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেল আভিভ কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তাপ তৈরি হয়েছে। ডেমোক্র্যাটদের দিকে ভোটারদের ঝুঁকে পড়া ঠেকাতে ইজরায়েলের সঙ্গে সম্পর্কের চালচিত্র পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন ভ্যান্স।