ঘুরে দাঁড়ালো হেমন্ত, এবার কি তবে শীতের আমেজ?

ঘুরে দাঁড়ালো হেমন্ত, এবার কি তবে শীতের আমেজ?

 

কালীপুজোয় মনোরম আবহাওয়া, সোমবার থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কালীপুজোয় রাজ্যজুড়ে মনোরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আকাশ আংশিক মেঘলা বা পরিষ্কার থাকবে। তবে সোমবার থেকে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই কমেছে। এদিন ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি হলেও গতকালের তুলনায় বেশ কম। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের কথা জানিয়েছে হাওয়া অফিস। ওইদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও উপকূলের জেলাগুলোতে (উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর) একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এছাড়া সোমবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে। তবে দার্জিলিংসহ উত্তরের পাঁচটি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *