বলিউডে সন্তানদের এন্ট্রি নিয়ে কেন শিউরে ওঠেন করণ জোহর!

দাপুটে পরিচালক করণ জোহর বহু তারকা সন্তানকে বলিউডে আত্মপ্রকাশের সুযোগ দিলেও, নিজের যমজ সন্তান যশ ও রুহিকে গ্ল্যামার দুনিয়ায় আনতে ভীষণ আতঙ্কিত। সম্প্রতি জনপ্রিয় চ্যাট শোয়ে অতিথি সইফ আলি খান ও করিনা কাপুর খানের সঙ্গে আলোচনায় তিনি জানান, এই কঠিন পেশা থেকে সন্তানদের দূরে রাখার চেষ্টা করেন তিনি। করণের আশঙ্কা, ভবিষ্যতে যখন তারা এই ইন্ডাস্ট্রিতে পা রাখবে, তখন তাদের সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় তিনি আর থাকবেন না।
করণের এই অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাবের সঙ্গে দ্বিমত পোষণ করে করিনা কাপুর বলেন, সব সময় আগলে না রেখে সন্তানদের নিজেদের মতো করে এগিয়ে যেতে দেওয়া উচিত। নিজের অভিজ্ঞতা থেকে করিনা জানান, বাবা-মায়েদের দেওয়া স্বাধীনতাই অনেক সময় সঠিক পথ দেখায়। করিনার এই যুক্তিতে সায় দিয়ে অভিভাবকত্ব এবং চলচ্চিত্র জগতে সন্তানদের বড় করে তোলার নানা চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন প্রযোজক-সঞ্চালক।