ইউরোপে বিমান বোমাতঙ্ক: একাধিক উড়ান ও প্রমোদতরীতে হুমকি, জারি চূড়ান্ত সতর্কতা

ইউরোপে বিমান বোমাতঙ্ক: একাধিক উড়ান ও প্রমোদতরীতে হুমকি, জারি চূড়ান্ত সতর্কতা

ইউরোপের একাধিক দেশের বিমান এবং একটি প্রমোদতরীতে ধারাবাহিক বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এর জেরে ইটালি, বেলজিয়াম ও বুলগেরিয়াগামী অন্তত সাতটি উড়ান এবং একটি প্রমোদতরীর ক্ষেত্রে জরুরি সতর্কতা জারি করা হয় এবং বিমানবন্দরগুলির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকে ফ্রান্সের এভরেক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পাশাপাশি পোলিশ বিমান সংস্থার একটি বিমানকে ব্রাসেলসে এবং ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইটালীয় বিমান বাহিনীর সুরক্ষায় রোমে নামানো হয়। বুলগেরিয়াতেও একাধিক বিমান জরুরি অবতরণ করে।

হুমকি পাওয়ার পরই প্রতিটি বিমান ও প্রমোদতরীতে কঠোর তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কারা এই নাশকতার হুমকি দিয়েছে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনো দেশ বা পক্ষ থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেটর বিকল করার মতো অন্তর্ঘাতমূলক ঘটনার সঙ্গে এই ভুয়া বোমাতঙ্কের যোগ থাকতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *