অন্ধ্রপ্রদেশ পুরভোটে এনডিএ-র সুনামামি, পর্যুদস্ত কংগ্রেস ও ওয়াইএসআরসিপি

অন্ধ্রপ্রদেশ পুরভোটে এনডিএ-র সুনামামি, পর্যুদস্ত কংগ্রেস ও ওয়াইএসআরসিপি

ত্রিপুরা ও গুজরাটের পর এবার অন্ধ্রপ্রদেশের স্থানীয় নির্বাচনেও বড়সড় জয় পেল এনডিএ জোট। রাজ্যের মোট ১৩টি পুরনিগমের মধ্যে ১২টি এবং সিংহভাগ পৌরসভায় জয় ছিনিয়ে নিয়েছে টিডিপি, জনসেনা ও বিজেপির জোট। প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস এবং একসময়ের প্রভাবশালী দল কংগ্রেস এই নির্বাচনে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। বিপুল আসনে জয়ী হয়ে এই ফলাফলকে জনসমর্থনের সিলমোহর হিসেবে দেখছে শাসক শিবির।

অন্ধ্রের এই নির্বাচনী সাফল্যের পরই কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ব্যালট পেপারে অনুষ্ঠিত এই নির্বাচনেও হাত শিবিরের শূন্যস্থান প্রমাণ করছে রাজ্যের জনমানসে তাদের অবস্থান কতটা দুর্বল। অতীতে অন্ধ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের পর থেকে সেখানে ঘুরে দাঁড়াতে ব্যর্থ দলটি। অন্যদিকে, বিরোধীরা এই নির্বাচনে রিগিং ও বেনিয়মের জোরালো অভিযোগ তুললেও তা পাত্তাই দিতে নারাজ এনডিএ নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *