ভোটার তালিকা থেকে বাদ ৬ জনের নাম! অবিলম্বে অন্তর্ভুক্তির নির্দেশ বম্বে হাই কোর্টের

ভোটার তালিকা থেকে বাদ ৬ জনের নাম! অবিলম্বে অন্তর্ভুক্তির নির্দেশ বম্বে হাই কোর্টের

ঠিকানা পরিবর্তনের জন্য নিয়মমাফিক ‘ফর্ম ৮’ জমা দেওয়ার পরেও গোয়ার ভোটার তালিকা থেকে এক ব্যক্তি ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের নাম বাদ পড়ার ঘটনায় বড় নির্দেশ দিল বম্বে হাই কোর্ট। আদালত নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, উপযুক্ত ঠিকানা যাচাই করে আগামী ১০ দিনের মধ্যে ওই ছয় সদস্যের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে, সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পাওয়ার জন্য কমিশনের আনা স্থগিতাদেশের আবেদনও খারিজ করে দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উত্তর গোয়ার সান্তা ক্রুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা পরেশ বসন্ত সালগাঁওকর ও তাঁর পরিবারের ওই সদস্যরা এসআইআর (Goa SIR) প্রক্রিয়ার আগেই একই কেন্দ্রের অন্য ঠিকানায় স্থানান্তরিত হন। বিএলও-র কাছে ‘ফর্ম ৮’ জমা দেওয়া সত্ত্বেও খসড়া তালিকায় নাম না থাকায় তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার সঙ্গে সুপ্রিম কোর্টে বিচারাধীন এসআইআর সংক্রান্ত অন্যান্য অভিযোগের সরাসরি কোনও সম্পর্ক নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *