সৌরভের বায়োপিক মুক্তি পেলেও বড় ধাক্কা নির্মাতাদের, কী নির্দেশ হাইকোর্টের?

সৌরভের বায়োপিক মুক্তি পেলেও বড় ধাক্কা নির্মাতাদের, কী নির্দেশ হাইকোর্টের?

 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ও ‘দুসরা’ মুক্তি নিয়ে আদালতের বড় নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও ‘দুসরা’ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা রইল না। বিচারপতি তেজস কারিয়ার পর্যবেক্ষণ অনুযায়ী, ছবির বাণিজ্যিক স্বার্থ ও সৌরভের ব্যক্তিত্বের অধিকার এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে, বিতর্কিত দৃশ্যগুলি ছবি থেকে আলাদা করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে ছবিটির মুক্তির অনুমতি দিল আদালত।

২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দুসরা’। অভিনয় দেও পরিচালিত এবং রমেশ দেও প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবিটির বিরুদ্ধে সৌরভ আইনি লড়াইয়ে নেমেছিলেন।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আদালত প্রযোজনা সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ছবির শুরু এবং শেষে হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই একটি বাধ্যতামূলক সতর্কবার্তা প্রদর্শন করতে হবে। সেখানে স্পষ্ট উল্লেখ করতে হবে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুমতি ছাড়াই এই ছবিটি নির্মিত হয়েছে।

ক্রীড়া ও চলচ্চিত্র মহলের পর্যবেক্ষকদের মতে, এই আইনি লড়াইটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৫ সালে লাভ ফিল্মসের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি চুক্তি রয়েছে এবং আগামী বছর মে মাসে তাঁর বায়োপিক মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ‘দুসরা’র মুক্তি নিয়ে আদালতের এই রায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *