কালীপুজোর রাতে ঠাকুর দেখা আরও সহজ, কলকাতা মেট্রোর বড় ঘোষণায় খুশি শহরবাসী!

কালীপুজোর রাতে ঠাকুর দেখা আরও সহজ, কলকাতা মেট্রোর বড় ঘোষণায় খুশি শহরবাসী!

 

কালীপুজোয় বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোর, বাড়ানো হলো ট্রেনের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া দর্শনার্থী এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। উৎসবের দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে।

ব্লু লাইন: কালীপুজোর দিন ব্লু লাইনে মোট ১৫২টি (৭৬টি আপ ও ৭৬টি ডাউন) মেট্রো চলবে।

  • প্রথম মেট্রো: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম সকাল ৭টা ৫৪ মিনিটে, শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
  • শেষ মেট্রো: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ১০টা ৪০ মিনিটে; শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

গ্রিন লাইন: এই রুটে মেট্রোর সংখ্যা ১১১টি থেকে বাড়িয়ে ১২৩টি (৬১টি আপ ও ৬২টি ডাউন) করা হয়েছে।

  • প্রথম মেট্রো: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ সকাল ৮টায় এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সকাল ৮টা ২ মিনিটে ছাড়বে।
  • শেষ মেট্রো: দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

ইয়েলো লাইন ও অন্যান্য: ইয়েলো লাইনে ৭৮টি মেট্রো চলবে এবং প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। এছাড়া জয় হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

উল্লেখ্য, কালীপুজোর দিন পার্পল লাইন (জোকা-তারাতলা) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। এই দুই রুটে স্বাভাবিক নিয়মেই পরিষেবা বন্ধ থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষের প্রকাশিত নতুন সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *