আডবানির শতবর্ষে বিজেপির মহাযজ্ঞ! কোন ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করলেন নীতিন নবীন?

আডবানির শতবর্ষে বিজেপির মহাযজ্ঞ! কোন ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করলেন নীতিন নবীন?

 

লালকৃষ্ণ আদবানির ৯৯তম জন্মদিনে তাঁর অবদান ও সংগ্রামের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদন: প্রবীণ বিজেপি নেতা তথা দলের অন্যতম প্রধান স্থপতি লালকৃষ্ণ আদবানির ৯৯তম জন্মদিনে তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করলেন দলীয় নেতৃবৃন্দ। নবীন পট্টনায়েক থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—প্রত্যেকেই আদবানির দীর্ঘ রাজনৈতিক জীবন, আদর্শ এবং ত্যাগের কথা তুলে ধরেন।

এদিন নবীন তাঁর বক্তব্যে রাম মন্দির নির্মাণে আদবানির ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, অযোধ্যায় আজ যে রাম মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তা মূলত আদবানির দশকের পর দশক ধরে চালানো সংগ্রামেরই ফসল। তাঁর ঐতিহাসিক ‘রাম রথযাত্রা’র কথা স্মরণ করে নবীন জানান, বিহারের সমস্তিপুরে রথযাত্রা আটকে দেওয়া হলেও কারসেবকরা পিছু হটেননি, যা সারা দেশকে আবেগগতভাবে একসূত্রে গেঁথেছিল। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এছাড়া, মাত্র দুটি আসন থেকে বিজেপিকে আজকের এই শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার নেপথ্যে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানির অবদানকে তিনি অবিস্মরণীয় বলে উল্লেখ করেন।

অন্যদিকে, আদবানির ৯৯তম জন্মদিনে বিশেষ নিবন্ধ শেয়ার করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৭ সালে সিন্ধু প্রদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে সব হারানোর পরেও কোনো তিক্ততা ছাড়া আদবানি যেভাবে নিজেকে এবং দলকে গড়ে তুলেছিলেন, তা এক বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর কথায়, দেশভাগের যন্ত্রণা সহ্য করেও ‘রাষ্ট্র সর্বপ্রথম’ নীতিকে তিনি যেভাবে আঁকড়ে ধরেছিলেন, তা আজও বিজেপি কর্মীদের বড় অনুপ্রেরণা।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৮৯ সালে কংগ্রেসের জনভিত্তি কমে আসা এবং ১৯৯৬ সালে বিজেপিকে দেশের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করানোর নেপথ্যে আদবানির দক্ষ নেতৃত্বই প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। চরম হতাশার দিনেও এই দুই জননেতা কীভাবে দেশবাসীর মনে আশার আলো জ্বেলেছিলেন, তা আজও রাজনৈতিক মহলে চর্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *