রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত বন্দিদের ফোন ব্যবহারে কড়া নিয়ম জারি কারা দপ্তরের

রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত বন্দিদের ফোন ব্যবহারে কড়া নিয়ম জারি কারা দপ্তরের

রাজ্যের সংশোধনাগারগুলিতে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত বন্দিদের ফোন ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল কারা দপ্তর। এখন থেকে এই ধরনের বন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য সপ্তাহে তিনদিন মাত্র চার মিনিট সময় পাবেন। কারাকর্মীদের উপস্থিতিতেই এই কথোপকথন সম্পন্ন হবে এবং পুরো বিষয়টি রেকর্ড করে রাখা হবে।

কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোনো অবস্থাতেই এই বন্দিরা কনফারেন্স কলে অংশ নিতে পারবেন না। শুধুমাত্র জেল কর্তৃপক্ষের কাছে আগে থেকে জমা দেওয়া নির্দিষ্ট মোবাইল নম্বরেই তারা কথা বলতে পারবেন। মূলত সন্ত্রাসমূলক কাজকর্মের ছক কষা বা কোনো ধরনের ষড়যন্ত্র রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি লস্কর-ই-তৈবা জঙ্গি তানিয়া পারভিনের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অতীতে তার ফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা থাকলেও, বর্তমানে তা শিথিল করা হয়েছে। তবে তার প্রতিটি কথোপকথনের ওপর বিশেষ নজরদারি ও কড়া সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর পাওয়া গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *