জিতেন্দ্রর ব্লকবাস্টার ছবির রিমেক করতে গিয়ে কেন ডুবল অজয় দেবগনের হিম্মতওয়ালা

বলিউডে সুপারহিট ছবির রিমেক করে সাফল্যের মুখ দেখা নতুন কিছু নয় তবে ২০১৩ সালে অজয় দেবগনের ‘হিম্মতওয়ালা’ ছবিটি বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখে পড়ে। ১৯৮৩ সালে জিতেন্দ্র ও শ্রীদেবীর আইকনিক ছবিটিকে নতুন আঙ্গিকে সাজাতে চেয়েছিলেন পরিচালক সাজিদ খান কিন্তু গল্পের একটি অদ্ভুত পরিবর্তনই কাল হয়ে দাঁড়ায়। মূল ছবিতে নায়ক নিজেই কেন্দ্রীয় চরিত্র থাকলেও রিমেকে দেখানো হয় অজয় আসলে মূল চরিত্র রবির বন্ধু যে তাঁর মৃত্যুর পর পরিচয় ধারণ করে। এই অপ্রত্যাশিত টুইস্ট নিতে পারেননি দর্শক ফলে ৬৮ কোটি বাজেটের এই ছবি ব্যবসা করতে পুরোপুরি ব্যর্থ হয়।
১৯৮৩ সালের আসল ছবিটি মাত্র ৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়ে ৮৫ কোটির ব্যবসা করলেও অজয়ের রিমেকটি বিশ্বজুড়ে টেনেটুনে মাত্র ৬৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এই ছবির হাত ধরেই তামান্না ভাটিয়ার বলিউডে অভিষেক হলেও ছবিটির ভরাডুবি তাঁর হিন্দি ক্যারিয়ারে বড়সড় ধাক্কা দেয়। অজয় দেবগনের দীর্ঘ অভিনয় জীবনে এই ছবিটি আজও অন্যতম বড় ‘ডিজাস্টার’ হিসেবে পরিচিত। স্রেফ একটি ভুল সিদ্ধান্তের কারণে কীভাবে একটি কালজয়ী গল্পের পুনর্নির্মাণ মুখ থুবড়ে পড়তে পারে হিম্মতওয়ালা তারই এক জলজ্যান্ত উদাহরণ হয়ে রয়েছে।